প্রকাশিত: ০৫/০৭/২০২১ ৭:৫৩ এএম

আধুনিক সুযোগ-সুবিধা থাকার পরও নোয়াখালীর ভাসানচর ছেড়ে পালাচ্ছে রোহিঙ্গারা। গত এক মাসে ভাসানচর থেকে পালিয়েছে শতাধিক রোহিঙ্গা। কক্সবাজার থাকা আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা, চিকিৎসা এবং সুযোগ-সুবিধার অজুহাতে ভাসানচর ছাড়লেও নেপথ্যে রয়েছে দালাল সিন্ডিকেটের ইন্ধন। ভাসানচরকেন্দ্রিক গড়ে ওঠা দালাল চক্রের ইন্ধনেই পালাচ্ছে রোহিঙ্গারা।

বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধানে এমনই তথ্য মিলেছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, ‘ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় বেশ কিছু রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। পরবর্তীতে তাদের ফের ভাসানচরে পাঠানো হয়েছে। রোহিঙ্গাদের পালানো ঠেকাতে চট্টগ্রাম ও নোয়াখালী জেলার কিছু থানাকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। ’ ভাসানচরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) ক্যাম্প ইনচার্জ (সিআইসি) আতিক মামুন বলেন, ‘রোহিঙ্গারা কেন ভাসানচর ছেড়ে পালাচ্ছে তা খুঁন্ডেজ বের করার চেষ্টা করছি। রোহিঙ্গারা যাতে ভাসানচর ছেড়ে পালিয়ে না যায় সে বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করা হচ্ছে। ’ সূত্র জানায়, ভাসানচরে সব সুবিধা থাকার পরও ভালো লাগছে না অনেক রোহিঙ্গার। সন্দ্বীপ থানার ওসি বশির আহমেদ বলেন, ‘দালালদের সহায়তা নিয়েই ভাসানচর থেকে পালাচ্ছে রোহিঙ্গারা। এরই মধ্যে বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের মধ্যে দুজনকে গ্রেফতারও করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ’ মিরেরসরাইয়ের জোরারগঞ্জ থানার ওসি নূর হোসেন মামুন বলেন, ‘আটক রোহিঙ্গারা কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে থাকা আত্মীয় স্বজন ও চিকিৎসার জন্য ভাসানচর ছেড়ে পালানোর কথা বলেছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ। ’সুত্র: বিডি প্রতিদিন

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer