প্রকাশিত: ০১/০৩/২০২১ ৯:৪২ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি ৪ দিনের সফরে মঙ্গলবার ২ মার্চ কক্সবাজার আসছেন।

প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল মঙ্গলবার ২ মার্চ বেলা ২ টায় বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন। একইদিন বিকেল ৩ টায় তিনি শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু জাতীয় আর্চারী চ্যাম্পিয়নশীপ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল একইদিন বিকেলে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও প্রস্তাবিত শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামের স্থান পরিদর্শন করবেন। ৩ মার্চ বুধবার তিনি কক্সবাজার জেলা নতুন ইনডোর স্টেডিয়াম ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম আধুনিকায়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন। একইদিন বিকেল ৪ টার দিকে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন। বৃহস্পতিবার ৪ মার্চ বিকেল ৩ টায় প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ক্রীড়া পরিদপ্তর আয়োজিত বীচ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরদিন শুক্রবার ৫ মার্চ বিকেল ৩ টায় প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ৪ দিনের কক্সবাজার সফর শেষে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ মজিবর রহমান (উপসচিব) প্রেরিত সফরসূচিতে জানা গেছে

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...