প্রকাশিত: ১৯/০৭/২০১৮ ১:৩১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩৩ এএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট::

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পরীক্ষায় যারা ফেল করেছে তাদেরকে বকাঝকা না করতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, পরীক্ষায় ভালো-মন্দ, পাস-ফেল থাকবেই। এটা জীবনের অংশ কিন্তু আপনার সন্তান যেন মাদকাসক্ত না হয়, সেই দিকে খেয়াল রাখবেন। জঙ্গি বা সন্ত্রাসবাদের সাথে জড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।

বৃহস্পতিবার(১৯জুলাই)গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষা বোর্ডগুলোর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর করার সময় তিনি এ কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বাবা সব সময় বলতেন। আমাদের দেশে মাটি ও মানুষ আছে। এইগুলোই আমাদের সম্পদ। এগুলোকে কাজে লাগিয়ে আমাদের দেশের উন্নয়ন করতে হবে।
আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে দিয়েছি। এখন ইন্টারনেটকে কাজে লাগিয়ে আমাদের উন্নয়ন করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের ছেলেমেয়েরা অনেক বেশি মেধাবী। তাদের সেই মেধাকে কাজে লাগাতে হবে। কারণ বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে, আমাদেরকেও সেই সাথে সাথে এগিয়ে যেতে হবে।
শেখ হাসিনা বলেন, আমাদের নতুন প্রজন্ম তারা সোনার মানুষ হিসেবে গড়ে উঠবে। সেইভাবেই আমরা তাদেরকে গড়তে চাই। আর আমাদের ছেলে-মেয়েরা যে কত মেধাবী, সেটা আমরা নিজেরাই দেখছি।পরীক্ষার সময়সূচি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, কোনও প্রকার বাধা ছাড়াই এবার পরীক্ষা শেষ হয়েছে। একটা সময় ছিল যখন একই দিনে দুই পেপার পরীক্ষা হতো। এখন তো দীর্ঘ সময় নিয়ে পরীক্ষা হয়।
এছাড়া তিনি পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছে তাদের অভিনন্দন জানাই। যারা কৃতকার্য‌্য হয়েছে তাদের আবার পরীক্ষা দেয়ার জন্য প্রস্তুতি নিতে বলছেন।
এবার ১০ বোর্ডের পাসের গড় হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। গতবার এই হার ছিল ৬৮ দশমিক ৯১ শতাংশ। সেই হিসাবে এবার উচ্চ মাধ্যমিকে পাসের হার কমেছে ২ দশমিক ২৭ শতাংশ।
জিপিএ ৫ পেয়েছে ২৯ হাজার ২৬২ জন। গতবার পেয়েছিলেন ৩৭ হাজার ৭২৬ জন। ফলে জিপিএ ৫ কম পেয়েছে ৮ হাজার ৪৬৪ জন।

পাঠকের মতামত

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...
Single Page Footer