প্রকাশিত: ১১/০১/২০২০ ৯:৫০ এএম

মৃদু শৈত্যপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে ফের শীত পড়ছে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে। শনিবার থেকে দুই-তিন দিনের মধ্যে পারদ অনেকটাই পতন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, বছরের শুরুর শৈত্যপ্রবাহ কেটে গিয়েছিল। মাঝখানে হালকা বৃষ্টি হয়েছে। এখন রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাজধানীতেও দিনের তাপমাত্রাও কমার সম্ভাবনা রয়েছে।

জানুয়ারির প্রথম সপ্তাহেও ছিল এক দফা শৈত্যপ্রবাহ। শনিবার থেকে শুরু হলো মৌসুমের চতুর্থ শৈত্যপ্রবাহ। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানী ও আশপাশের অঞ্চলে শনিবার বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে শীতের অনুভূতি বাড়তে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজ করছে দেশের বিভিন্ন স্থানে। ফলে সূর্যের দেখা মিলছে দেরিতে। এর প্রভাবে শীত অনুভূত হচ্ছে বেশি।সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। আর তাপমাত্রা ৬-৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। এর আগে ডিসেম্বরের শেষ দিকে এবং জানুয়ারির শুরুতে রাজধানী ঢাকাসহ সারাদেশে দুই দফা মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer