প্রকাশিত: ৩১/০৫/২০১৭ ৮:৩১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৭ পিএম
Single Page Top

উখিয়া নিউজ ডেস্ক ::

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উপকূলীয় অঞ্চল দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘মোরা’য় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ত্রাণ দিতে যাবে আওয়ামী লীগের চারটি দল। আজ বুধবার বিকেলে রাজধানীর ধানমণ্ডির একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গসংগঠনের নেতার সঙ্গে মতবিনিময়কালে ওবায়দুল কাদের এই তথ্য জানিয়েছেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই চারটি দল কক্সবাজার ও কুতুবদিয়া-মহেশখালী, আনোয়ারা-পতেঙ্গা, বাঁশখালী ও বান্দরবান-রাঙামাটি এলাকায় যাবে। এসব দলের নেতৃত্বে থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।ওবায়দুল কাদের বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার কক্সবাজার গিয়ে আমরা স্থানীয় আওয়ামী লীগ, প্রশাসনের সঙ্গে প্রস্তুতিমূলক সভা করব। এরপর শুক্রবার ও শনিবার দুদিন বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থান করব এবং ত্রাণ বিতরণ করব।’‘ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে টিম পাঠাতে নেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। দায়সারভাবে ত্রাণ দিয়ে ফটোশেসন না করে তন্ন তন্ন করে ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষতির পরিমাণ রিপোর্ট তৈরি করে আনতে বলেছেন। তালিকা থেকে দলীয় ও সরকারিভাবে তাদের সাহায্য করা হবে।’সেতুমন্ত্রী বলেন, ‘দেশের বিভিন্ন জেলা পর্যায়ে আমাদের দলের মধ্যে কিছু সমস্যা আছে। রমজানের মধ্যে আমাদের দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা জেলার নেতাদের সঙ্গে বসে ঠিক করে নেবেন।’ ‘আগামী নির্বাচনকে সামনে রেখে আর বেশি সময় নেই। আমরা দলের বর্ধিত সভার মাধ্যমে দলের সর্বাত্মক নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছি।’

পাঠকের মতামত

Single Page Bottom

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer