উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০/১১/২০২২ ১০:৪১ এএম , আপডেট: ২০/১১/২০২২ ১০:৫২ এএম

আর মাত্র কয়েক ঘণ্টা। এরপর দারুণ একটি ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। শুরু হবে কাতার বিশ্বকাপের মাঠে লড়াই। এটি একুশ শতকের ষষ্ঠতম আসর এবং বিশ্বকাপের ২২তম আসর। এশিয়ার দ্বিতীয় আর আরব বিশ্বের প্রথম বিশ্বকাপ। জেনে নিন, ঘরে বসে কীভাবে উপভোগ করবেন বিশ্বকাপের আমেজ।

১৬ দলের নকআউট পর্ব হবে ৩ থেকে ৬ ডিসেম্বর। ৯ আর ১০ ডিসেম্বর হবে কোয়ার্টার ফাইনালের চার ম্যাচ। ১৩ ও ১৪ ডিসেম্বর দুই সেমিফাইনালে লড়বে চার দল। ১৭ ডিসেম্বর হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ২৮ দিনব্যাপী ফুটবল মহাযজ্ঞের।

যেভাবে খেলা দেখতে পারবেন

 

বাংলাদেশে টিভি ও অনলাইন—দুভাবেই দেখা যাবে ফুটবল বিশ্বকাপের ম্যাচ। এ ছাড়া রেডিওতে শোনা যাবে খেলার ধারাভাষ্য।

কোন চ্যানেলে দেখবেন খেলা

বাংলাদেশে বিশ্বকাপের খেলা দেখা যাবে তিনটি চ্যানেলে। রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আর বেসরকারি জিটিভি এবং টি স্পোর্টসে দেখা যাবে খেলা। এ ছাড়া ভারতীয় টেলিভিশন চ্যানেল স্পোর্টস ১৮-তে দেখা যাবে খেলা। র‍্যাবিটহোল অ্যাপের মাধ্যমে অনলাইনে দেখা যাবে বিশ্বকাপের খেলা।

মোবাইল ব্রডকাস্টার হিসেবে কাতার বিশ্বকাপের স্বত্ব পেয়েছে বাংলালিংক। কে স্পোর্টসের সঙ্গে সাব-লাইসেন্সিং চুক্তির মাধ্যমে টফি অ্যাপ ও টফি ওয়েবসাইটে বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলো সরাসরি দেখতে পারবেন। সবচেয়ে মজার খবর হলো, টফিতে ফুটবল বিশ্বকাপ সরাসরি দেখতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে।

টপি অ্যাপ ডাউনলোড করতে ক্লিক করুন … 

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ ফুটবল বিশ্বকাপ ২০২২

 

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...