ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৬/২০২৪ ৯:১১ এএম , আপডেট: ১০/০৬/২০২৪ ১০:০১ এএম

কক্সবাজারের কলাতলীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নুরুল কাদের (২৩) নামের এক হোটেল কর্মচারী নিহত হয়েছে।

রবিবার (৯ জুন) সন্ধ্যায় কক্সবাজারের কলাতলীতে এই ঘটনা ঘটে। নিহত কাদের বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলের কর্মী বলে জানা যায়। সে চকরিয়া বরইতলী বৈদ্যের পাড়ার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নুরুল কাদের বেইলি হ্যাচারি সংলগ্ন ভাঙা সৈকত এলাকায় বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলেন। ফেরার সময় ৪-৫ জন ছিনতাইকারী তাদের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। নুরুল কাদের প্রতিরোধ করলে ছিনতাইকারীরা তাকে বেপরোয়া ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় নুরুল কাদেরকে উদ্ধার করে স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, ঘটনার পর থেকেই পুলিশ অভিযান চালিয়েছে। দ্রুতই ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

নিহতের পরিবার দ্রুততম সময়ে ছিনতাইকারীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer