প্রকাশিত: ১৯/০৩/২০২১ ২:৫১ পিএম

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় মোদি বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা। মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে আজ শুক্রবার (১৯ মার্চ) জুমার নামাজের পর বায়তুল মোকারমের ভিতর থেকে বিক্ষোভ শুরু করে সমমনা ইসলামী দলগুলো। প্রথমে পুলিশি বাধার সম্মুক্ষিন হয়। পরবর্তিতে পুলিশ পরিস্থিতি শিথিল করলে বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসে মুসল্লিরা।

এতে অংশ গ্রহন করেছে সমমনা ইসলামী দলগুলো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের প্রতিবাদে সমমনা ইসলামী দলগুলো এই বিক্ষোভ মিছিল করে। বায়তুল মোকারমের উত্তর গেইট থেকে শুরু করে পল্টন মোর হয়ে কাকরাইল এলাকা প্রদক্ষিন করে। এসময় পুলিশকে সতর্ক অবস্থায় দেখা যায়।

Daraz Bangladesh Ltd

এর আগে ১৫ই মার্চ, হেফাজতে ইসলামের বাংলাদেশের আমীর আল্লামা জুনাইদ আহমদ বাবুনগরী বলেছেন, যুগে যগে যারাই ইসলামের বিরোধীতা করেছে তারা টিকে থাকতে পারেনি। নমরুদ, ফেরাউন ইসলামের বিরোধীতা করে উৎখাত হয়েছে। ইসলামের দুশমন আবু জাহেল নবীজির বিরোধিতা করতে করতে হারিয়ে গেছে। আবু জাহেলের খালাতো ভাই ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ নবীজিকে নিয়ে ব্যাঙ্গ করেছে, ভারতের মোদি মুসলামানদের গাজরের মতো কেটে কেটে হত্যা করেছে। তারাও টিকতে পারবে না। কসাই মোদিকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না।

ঐদিন বিকাল ৩টায় সুনামগঞ্জের দিরাই পৌর শহরের স্টেডিয়াম মাঠে উপজেলা হেফাজতে ইসলাম আয়োজিত শানে রিসালত মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আল্লামা জুনাইদ আহমদ বাবুনগরী। এ সময় তিনি আরো বলেন, যারা নবীর নামে কুৎসা রটনা করে বিরুদ্ধাচারণ করে তাদের বিরুদ্ধে সংসদে আইন পাসের মধ্য দিয়ে শাস্তির বিধান রাখতে হবে। হেফাজতের আন্দোলন ক্ষমতার জন্য নয়, বাংলার মাটিতে নবীজির সম্মান রক্ষার আন্দোলন চালিয়ে যাবে, প্রয়োজনে রক্ত ঝড়াবে।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...