উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/০৯/২০২২ ৫:০২ পিএম

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন নাটকের ক্যামেরাম্যান জাহিদ হোসেন। মোটরসাইকেল করে কক্সবাজার যাওয়ার পথে আজ সকাল ৬টায় দুর্ঘটনার শিকার হোন তিনি। তাঁর মৃত্যুর খবর সমকালকে নিশ্চিত করেছেন অভিনেত্রী মনিরা মিঠু।

বিনোদন অঙ্গনের একজন আস্থাভাজন সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করতেন তিনি।

তার মৃত্যুর খবর জানিয়ে মনিরা মিঠু বলেন, ‘আমাদের সবার প্রিয় সিনেমাটোগ্রাফার জাহিদ হোসেন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। স্তব্ধ হয়ে গেলাম। এ কেমন চলে যাওয়া।’

জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়াছড়ায় দুর্ঘটনাটি ঘটেছে। সেখানে হাসপাতালে নেওয়ার আগেই মারা যান তিনি।

শোবিজে নাটকের চিত্রগ্রাহক হিসেবে কাজ করতেন জাহিদ। ভালোবাসার কারাগার’, ‘পেয়িং ঘোস্ট’, ‘লিলুয়া’, ‘দ্য লাস্ট হোপ’সহ বেশ কিছু প্রোডাকশনে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন তিনি।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...