প্রকাশিত: ২৯/১০/২০২০ ৫:৫৭ পিএম

চট্টগ্রামে মোটরসাইকেলে করে কোটি টাকার ইয়াবা পাচার করার সময় ইকবাল হোসেন নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। আটক ১৮ হাজার দুইশ পিস ইয়াবার দাম প্রায় ৯১ লাখ টাকা ও জব্দকৃত মোটরসাইকেলের দাম দুই লাখ টাকা।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাহ্মুদুল হাসান মামুন জানান, ২৯ অক্টোবর নগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা ক্রসিং এর ওয়াই জংশনের পাশে আব্দুল হামিদ মার্কেটে মের্সাস এনএস মটরস দোকানের সামনে একটি চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করা হয়। চেকপোস্টের দিকে আসা একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হলে র‌্যাব মোটরসাইকেলটিকে থামানোর সংকেত দেয়। কিন্তু মোটরসাইকেলটি র‌্যাবের চেকপোস্টের সামনে না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামি মো. ইকবাল হোসেনকে আটক করে। আসামিকে জিজ্ঞাসাবাদের পর মোটরসাইকেলের তেলে ট্যাংকির উপর কাভারের ভেতর সুকৌশলে লুকানো অবস্থায় ১৮ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইকবাল দীর্ঘ দিন ধরে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রয় করে আসছে।

পাঠকের মতামত

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না

কক্সবাজারের আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্কদের বয়স ও পরিচয় যাচাই না করে কক্ষ ভাড়া দিলে সংশ্লিষ্ট মালিক ...

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...