প্রকাশিত: ২৯/১০/২০২০ ৫:৫৭ পিএম

চট্টগ্রামে মোটরসাইকেলে করে কোটি টাকার ইয়াবা পাচার করার সময় ইকবাল হোসেন নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। আটক ১৮ হাজার দুইশ পিস ইয়াবার দাম প্রায় ৯১ লাখ টাকা ও জব্দকৃত মোটরসাইকেলের দাম দুই লাখ টাকা।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাহ্মুদুল হাসান মামুন জানান, ২৯ অক্টোবর নগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা ক্রসিং এর ওয়াই জংশনের পাশে আব্দুল হামিদ মার্কেটে মের্সাস এনএস মটরস দোকানের সামনে একটি চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করা হয়। চেকপোস্টের দিকে আসা একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হলে র‌্যাব মোটরসাইকেলটিকে থামানোর সংকেত দেয়। কিন্তু মোটরসাইকেলটি র‌্যাবের চেকপোস্টের সামনে না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামি মো. ইকবাল হোসেনকে আটক করে। আসামিকে জিজ্ঞাসাবাদের পর মোটরসাইকেলের তেলে ট্যাংকির উপর কাভারের ভেতর সুকৌশলে লুকানো অবস্থায় ১৮ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইকবাল দীর্ঘ দিন ধরে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রয় করে আসছে।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer