প্রকাশিত: ২২/১০/২০১৮ ৮:২৭ পিএম

উখিয়া নিউজ ডটকম :

কক্সবাজার জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। তারা ‘মোবাইল কোর্ট আইন, ২০০৯’ এর তফসিলভুক্ত সব আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি হয়েছে। বর্তমানে মোবাইল কোর্ট আইনের তফসিলভুক্ত আইনের সংখ্যা ১১০টি।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ও মানবতাবিরোধী ধ্বংসযজ্ঞের কারণে রোহিঙ্গারা পালিয়ে এসে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলা এবং বান্দরবান জেলার নাইক্ষ্যাংছড়ি উপজেলায় স্থায়ী ও অস্থায়ী ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় অবস্থান করছেন। বাংলাদেশে এখন ১১ লাখেরও বেশি নিবন্ধিত রোহিঙ্গা রয়েছেন।

এছাড়া দেশে ইয়াবা প্রবেশের প্রধান রুট কক্সবাজার।

ম্যাজিস্ট্রেট নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামসুদ্দোজা, সহকারী শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এস এম ইসতিয়াক শাহরিয়ার, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সংযুক্ত কর্মকর্তা রক্তিম চৌধুরী, মো. ফারুক সুফিয়ান, মো. শামীম হোসেন, মো. মামুনুর রশিদ ও মো. আরিফুজ্জামান।

ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কোর্ট পরিচালনার আগে জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন। এছাড়া ম্যাজিস্ট্রেটরা প্রতি মাসে কোর্ট পরিচালনার তথ্য নির্ধারিত ছকে পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...