উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৩/০৩/২০২৩ ৯:৩২ এএম

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় শরীফুল হক সোহাগ (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (২২ মার্চ) রাত ১১টার দিকে মেরিন ড্রাইভ কক্সবাজার-টেকনাফ সড়কের রেজুখাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্র চকরিয়ার পালাকাটা এলাকার আবু বক্করের ছেলে। তিনি চট্টগ্রাম হাজী মহসিন কলেজের বাংলা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

সোহাগের সহপাঠী মিজবাহ উদ্দিন বলেন, সোহাগ অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। তার উচ্চ শিক্ষার জন্য জার্মানি যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন ছিল। তার স্বপ্ন পূরণ আর হলো না। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সোহাগের মৃত্যু হয়।

রামুর হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিমেল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেজুখাল এলাকায় মোটরসাইকেলের দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...