প্রকাশিত: ০১/১০/২০১৮ ১০:১৭ পিএম

সোয়েব সাঈদ, রামু

মেধাবী ছাত্রী রাহেলা ইয়াছমিন পুস্পকে বিদেশে উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ করে দিলেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল। কক্সবাজার পলিটেকনিক ইন্সটিটিউট এর শিক্ষার্থী রাহেলা ইয়াছমিন পুষ্প সম্প্রতি চীনের সিএলজি ইউনান ভোকেশনাল কলেজ অব ট্রান্সপোর্টেশন এ সী-ম্যানশীপ আর্ট অব নেভিগেশন এন্ড মেরিন টেকনোলজী বিষয়ে অধ্যয়নের সুযোগ পেয়েছেন। মেধাবী ছাত্রী রাহেলা ইয়াছমিন পুষ্প কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়া গ্রামের জয়নাল আবেদিনের মেয়ে।

জানা গেছে, বিদেশে উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ পেলেও আর্থিক অস্বচ্ছলতার কারনে তা ব্যাহত হওয়ার আশংকা ছিলো। বিষয়টি জানতে পেরে তার উচ্চ শিক্ষার স্বপ্œ পূরনে এগিয়ে আসেন সাংসদ কমল। সোমবার (১ অক্টোবর) তার হাতে ৪০ হাজার টাকা তুলে দেন এমপি কমল।

উল্লেখ্য এক বছর পূর্বে সাংসদ কমল কয়েকটি জনসভায় কক্সবাজার-রামুর মেধাবি শিক্ষার্থীদের বিদেশে উচ্চ শিক্ষা অর্জনে বিমান ভাড়া প্রদান সহ সার্বিক সহযোগিতার ঘোষনা দেন। ঘোষনার পর থেকে সাংসদ কমল কক্সবাজার-রামুর আরো কয়েকজন শিক্ষার্থীকে বিদেশে উচ্চ শিক্ষা অর্জনে সহযোগিতা দিয়েছেন।

মেধাবী ছাত্রী রাহেলা ইয়াছমিন পুস্প জানান, তিনি বিদেশে উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ পেলেও পরিবারের আর্থিক অস্বচ্ছলতায় তার স্বপ্œ পূরণে বাধা হয়ে দাড়ায়। কিন্তু কক্সবাজার-রামু আসনের শিক্ষাবান্ধব সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের আর্থিক ও সার্বিক সহযোগিতা তাঁর কাংখিত স্বপ্ন পূরণে ভুমিকা রেখেছে। এজন্য তিনি সাংসদ সাইমুম সরওয়ার কমলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন।

রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া জানান, এমপি সাইমুম সরওয়ার কমল জনতার মাঝে কথা দিয়েছিলেন, কক্সবাজার-রামুর মেধাবি শিক্ষার্থীরা বিদেশে উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ পেলে বিমানভাড়া প্রদান সহ সার্বিক সহযোগিতা দেবেন। এমপি মহোদয় সে প্রতিশ্রুতি রক্ষা করে চলেছেন।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...