প্রকাশিত: ১৭/০১/২০২১ ৫:০১ পিএম

মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবেনা’- প্রধানমন্ত্রীর এই ঘোষনাকে বাস্তবায়নের লক্ষ্যে উখিয়া উপজেলায় প্রায় ১০০টি ভূমিহীন/গৃহহীন পরিবারকে ০২ শতক করে খাসজমি বরাদ্দ দিয়ে সেই জমিতেই সরকারি খরচে ঘর তৈরী করে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ।

তিনি জানান, আগামী ২৩ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে জমির কবুলিয়ত, খতিয়ান ও ঘর হস্তান্তর করবেন।

এরই অংশ হিসেবে আজ রবিবার প্রথম পর্যায়ে উখিয়া উপজেলার ৩৩ টি পরিবারকে ০২ শতক করে খাসজমি বন্দোবস্ত দেয়া হয়। সরকারের পক্ষে জেলা প্রশাসক এর প্রতিনিধি হিসেবে উখিয়া সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান কবুলিয়ত সম্পাদন করেন। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ প্রত্যেক পরিবারকে নতুন কাপড় ও শীতবস্ত্র উপহার দেন।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer