প্রকাশিত: ০৬/০৩/২০২০ ৪:৪৬ পিএম

আজ ০৬ মার্চ ২০২০ তারিখ (শুক্রবার) বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের রামু সেনানিবাসের কক্সবাজার গল্ ফ এন্ড কাউন্টি ক্লাবের আয়োজনে এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের পৃষ্ঠপোষকতায় মুজিববর্ষ কাপ গল্ ফ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া ‌‌কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোঃ মাঈন উল্লাহ চৌধুরী, ওএসপি, এডব্লিউসি, পিএসসি। এছাড়া কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান লে. কর্নেল ফোরকান আহমদ, এলডিএমসি, পিএসসি (অবঃ), রামু সেনানিবাসের উর্দ্ধতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং কক্সবাজার অঞ্চলের গল্ ফারবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি জাতির জনকের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে গল্ ফ টুর্নামেন্ট আয়োজনের সহযোগী হওয়ায় কক্সবাজার উন্নয়ণ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য যে, উক্ত টুর্নামেন্টে ০৩ জন নারী ও ০৫ জন যুব গল্ ফারসহ সর্বমোট ৮০ জন গল্ ফার অংশগ্রহণ করবেন। আগামী ০৭ মার্চ ২০২০ তারিখ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...