প্রকাশিত: ১১/০৭/২০১৮ ৭:২৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৫৪ এএম

মিয়ানমার সীমান্ত পুলিশের ৯ সদস্যর একটি প্রতিনিধি দল মঙ্গলবার যশোর হয়ে এখন খুলনায়। প্রতিনিধি দলটি এ অঞ্চলের সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ’র কার্যক্রম পর্যবেক্ষণের উদ্দেশ্যে এসেছে।বিজিবি খুলনা সেক্টরের সমন্বয়কারী মেজর আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

মেজর আব্দুল হান্নান জানান, ৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিত মিয়ানমার সীমান্ত পুলিশ ও বিজিবির বার্ষিক সীমান্ত সম্মেলনে যোগ দেয় মিয়ানমার সীমান্ত পুলিশ। এ প্রতিনিধি দলের মধ্য থেকে ৯ সদস্য মঙ্গলবার বেলা ১১টায় যশোর পৌঁছে। এরপর তারা বেনাপোলে যান। সেখানে বিজিবির সীমান্ত এলাকা ও আইসিটি সেন্টার পরিদর্শন করেন। রাতে প্রতিনিধি দলটি খুলনায় পৌঁছে। এ প্রতিনিধি দলটি খুলনার সিটি ইন হোটেলে রাত্রী যাপন করছেন। তিনি জানান, আবহাওয়া ভালো থাকলে বুধবার সকালে প্রতিনিধি দলটি বাগেরহাটের মোংলা যাবে ও সেখানে বিজিবির কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং বিকালে প্রতিনিধি দলটি যশোর হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...