প্রকাশিত: ২৫/০৫/২০১৮ ৫:০৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২৯ এএম

নারায়ণগঞ্জ প্রতিনিধি: মিয়ানমার শুধু রোহিঙ্গা পাঠায়নি, ইয়াবাও পাঠিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ফ্লাইওভার সাইড অফিসে আসন্ন ঈদ উপলক্ষে যানজট নিরসন বিষয়ে করণীয় নিয়ে মতবিনিময় করেন মন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ অভিযোগ করেন।

ওবায়দুল কাদের বলেন, মিয়ানমার একদিকে এখানে স্রোতের মতো রোহিঙ্গা পাঠিয়েছে, অন্যদিকে এর সঙ্গে মাদকের স্রোত সুনামির মতো বাংলাদেশে এসেছে।

মাদকের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে বর্তমান সরকার ছাড় দিচ্ছে না উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, অভিযোগ যদি প্রাথমিক তদন্তে প্রমাণ আসে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। তিনি যেই হোন, যে জায়গায় থাকেন। জনপ্রতিনিধি হোন, নেতা হোন, বড় রাজনীতিবিদ হোন- কাউকে ছাড় দেয়া হবে না। রাঘববোয়াল, চুনুপুটি কেউ ছাড়া পাবে না। কেউ ছাড়া পাবে না। নেটে সবাইকে আনা হবে। শুরু হয়েছে, দেখতে পাবেন।

সেতুমন্ত্রী জানান, আওয়ামী লীগের এক সংসদ সদস্য খুনের মামলায় কারাগারে আছেন, সরকারের তিন মন্ত্রী দুর্নীতির অভিযোগে প্রতিনিয়ত হাজিরা দিচ্ছেন, এক মন্ত্রীপুত্র কারাগারে আছেন।

মহাসড়কগুলোকে আগামী ডিসেম্বর পর্যন্ত সচল রাখার নির্দেশ দেন ওবায়দুল কাদের। ঈদে গাড়ি থামিয়ে অর্থ আদায় না করার জন্যও ট্রাফিকদের প্রতি কঠোর হুশিয়ারি দেন তিনি।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer