উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯/১২/২০২২ ১:৫৯ পিএম , আপডেট: ০৯/১২/২০২২ ২:০১ পিএম

‘আটক বা গ্রেপ্তার নয়, জিজ্ঞাসাবাদের জন্য মির্জা ফখরুল ইসলাম ও মির্জা আব্বাসকে ডিবি কার্যলয়ে আনা হয়েছে’ বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ডিবি প্রধান বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস দুজনেই আমাদের হেফাজতে আছেন। দুজনকেই আমরা জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ শেষ করে আমরা পরবর্তী সিদ্ধান্তের কথা জানাতে পারব।’

আগামীকাল বিএনপির একটি বড় সমাবেশ। এ মুহূর্তে জিজ্ঞাসাবাদ কেন- এ প্রশ্নে ডিবি প্রধান বলেন, ‘জিজ্ঞাসাবাদ আমরা করতেই পারি। গত বুধবারের ঘটনায় প্রায় ৫০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। ওই ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদের ডিবি কার্যালয়ে আনা হয়েছে। এছাড়া বিএনপি কার্যালয়ের ভেতর থেকে ককটেল ও বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করা হয়।’

জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেপ্তার দেখানো অথবা মামলা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদ শেষে আমরা বিস্তারিত জানাব।’

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে সাদা পোশাকের পুলিশ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থাযী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বাসা থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

মির্জা ফখরুল ইসলামের স্ত্রী রাহাত আরা বেগম দাবি করেন, রাত ১০টা থেকে উত্তরায় তাদের বাসার আশপাশে অবস্থান নেয় গোয়েন্দা পুলিশ। রাত সাড়ে ৩টার দিকে বাসা থেকে নিয়ে যাওয়া হয় বিএনপি মহাসচিবকে।

অন্যদিকে রাত তিনটার দিকে শাহজাহানপুরের বাসা থেকে মির্জা আব্বাসকে নিয়ে গেছে সাদা পোশাকের পুলিশ। এমন অভিযোগ তার স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের। তিনি জানান, বিএনপির শনিবারের সমাবেশের ভেন্যু পরিদর্শন শেষে বাসায় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন মির্জা আব্বাস। নেতারা চলে যাওয়ার পর একটি গাড়িতে করে তাকে নিয়ে যায় পুলিশ।

এর আগে মির্জা আব্বাসের নেতৃত্বে ঢাকায় গণসমাবেশের জন্য কমলাপুর স্টেডিয়াম ও বাংলা কলেজ মাঠ পরিদর্শন করে বিএনপির প্রতিনিধি দল। পরে মির্জা আব্বাস জানান, স্থায়ী কমিটির সাথে বৈঠকের পর সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে, সমাবেশের ভেন্যুর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বিএনপি। তবে ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ করার বিষয়টি নিশ্চিত করেছে দলটির নীতিনির্ধারণী মহল।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...