প্রকাশিত: ২৭/০৫/২০১৮ ৮:৩৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২৪ এএম

উখিয়া নিউজ ডটকম::
চট্টগ্রামের মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ করার সিদ্ধান্ত নিয়েছেন সরকার। রোববার প্রধানমন্ত্রী কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বেজার গভর্নিং কাউন্সিলের ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। এতে নতুন শিল্প কারখানাগুলো যেন পরিবেশগত মান বজায় রাখে সেদিকে খেয়াল রাখতে বেজাকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পরিবেশ ঠিক রাখতে গাছ লাগানোর নির্দেশনাও দেন তিনি।খবর উখিয়া নিউজ ডটকমের। বেজার গভর্নিং কাউন্সিলের চেয়ারপারসন হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি অর্থনৈতিক অঞ্চলে পর্যাপ্ত জলাধার এবং শোধনাগার রাখার আহ্বান জানান।

ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে শিল্পাঞ্চলের চারপাশে কৃত্রিম ম্যানগ্রোভ তৈরির নির্দেশনা দেয়ার পাশাপাশি যত্রতত্র যেন শিল্প কারখানা গড়ে না ওঠে সেদিকে খেয়াল রাখতে বেজাকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এছাড়া আগের প্রকল্পগুলো সময়মতো বাস্তবায়নের নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী ২০১৭ সালে অুনষ্ঠিত গভর্নিং কাউন্সিলের ৫ম সভার সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতির চিত্র তুলে ধরেন।

এতে অর্থমন্ত্রী আবুল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer