আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩/১০/২০২৫ ১০:৫১ এএম

মিয়ানমারে চলমান সংঘাতের মাঝেই সামরিক জান্তা মাত্র তিন সপ্তাহে কিয়াউকমে শহর পুনর্দখল করেছে। গত বছর কয়েক মাসের তীব্র লড়াইয়ের পর তাআং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) শহরটি দখল করেছিল। শহরটির নিয়ন্ত্রণ নেওয়াকে বিরোধী পক্ষের জন্য বড় জয় হিসেবে দেখা হয়েছিল।

কিয়াউকমে চীনা সীমান্ত থেকে দেশের অভ্যন্তরে যাওয়ার মূল বাণিজ্য রুট, এশিয়ান হাইওয়ে-১৪-এ অবস্থিত। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ‘বার্মা রোড’ নামে পরিচিত ছিল।

শহরটি টিএনএলএর দখলে থাকাকালীন সেনাবাহিনী প্রতিদিন বিমান হামলা চালায়। বিমান ও কামান হামলায় শহরের বড় অংশ ধ্বংস হয়। এতে সাধারণ মানুষ আশ্রয় ছাড়া হয়েও, এখন সেনারা শহর পুনর্দখল করায় মানুষ ধীরে ধীরে ফিরে আসছে।

টিএনএলএর মুখপাত্র তার পার্ন লা বিবিসিকে জানান, ‘কিয়াউকমে এবং হিসপাওতে প্রতিদিনই ভারী লড়াই চলছে। এই বছর সেনাবাহিনীর শক্তি বেশি। আমরা হিসপাও রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছি।’

তবে সামরিক জান্তা ইতিমধ্যে হিসপাওও পুনর্দখল করেছে। এতে তারা চীনা সীমান্তে যাওয়ার মূল সড়কের ওপর আবারও পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে।

বিশ্লেষকরা বলছেন, কিয়াউকমের পতন মিয়ানমারের সামরিক ভারসাম্য জান্তার পক্ষে কেমন ঘুরে দাঁড়িয়েছে তার নিদর্শন।

সেনাবাহিনী এই শহরগুলোর নিয়ন্ত্রণ হারানোর পর চীনের সহায়তায় আবারও ফিরে পেয়েছে। তাছাড়া চীন আগামী ডিসেম্বরে মিয়ানমারে হতে যাওয়া নির্বাচনের পরিকল্পনাকেও দৃঢ়ভাবে সমর্থন করেছে।

যদিও এই নির্বাচন নিয়ে অনেক সমালোচনা রয়েছে। কারণ এতে অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসিকে বাদ দেওয়া হয়েছে। এই দলই শেষ নির্বাচনে জিতেছিল কিন্তু সেনা অভ্যুত্থানের মাধ্যমে তাদের সরকার উৎখাত করা হয়। তাছাড়া মিয়ানমারের অনেক অংশ এখনো গৃহযুদ্ধের মধ্যে রয়েছে।

পাঠকের মতামত

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...