ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০৫/২০২৫ ৪:১৬ পিএম

মিয়ানমারের রাখাইনে পাচারকালে বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড। আটকরা কক্সবাজার এবং চট্টগ্রামের বাসিন্দা।

শুক্রবার (২ মে) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন- অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, ১ মে কোস্টগার্ডের জাহাজ তাজউদ্দিন সেন্টমার্টিনের দক্ষিণে ছেড়াদ্বীপ এলাকায় একটি ইঞ্জিনচালিত কাঠের বোট দেখতে পায়। বঙ্গোপসাগরে ৫৮ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা থাকায় উক্ত এলাকায় বোট থাকা বেআইনি।

ফলে কোস্টগার্ডের সদস্যরা বোটটিকে থামার সংকেত দেন। কিন্তু বোট সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে বোটটিকে আটক করা হয় এবং তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ ১০ জনকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দ করা সার টেকনাফ কাস্টমসে হস্তান্তর করা হয়েছে। আর আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়

পাঠকের মতামত

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...
Single Page Footer