আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩/০৯/২০২৫ ৭:০৮ এএম

ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা মিয়ানমারের সাধারণ নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে ভারত, মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সোমবার এ খবর জানিয়েছে। খবর বিডিনিউজের।

রয়টার্স লিখেছে, নয়া দিল্লি এমন এক ভোটের প্রতি সমর্থনের ইঙ্গিত দিচ্ছে যাকে সমালোচকরা ইতোমধ্যে নির্বাচনের ভান বলে উপহাস করেছেন। রোববার চীনের বন্দর শহর তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন মিয়ানমারের সামরিক প্রধান মিন অং হ্লাইং। সম্মেলন জেনারেল হ্লাইংকে আন্তর্জাতিক নেতাদের সান্নিধ্যে আসার বিরল সুযোগ করে দিয়েছে। ২০২১ সালে মিয়ানমারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করায় নেতৃত্ব দেওয়ার পর থেকে তাকে এড়িয়ে চলছিলেন বিদেশি নেতারা।

রাষ্ট্রায়ত্ত গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে তারা উভয় দেশের সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার পদক্ষেপ এবং বাণিজ্য, বন্ধুত্ব ও সহযোগিতা বৃদ্ধি নিয়ে মতবিনিময় করেন। মিয়ানমারের সামরিক বাহিনী নোবেল পুরস্কার জয়ী অং সান সু চি–র নেতৃত্বাধীন সরকারকে সাড়ে চার বছর আগে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ক্ষমতাচ্যুত করেছিল। তার কিছুদিন পর থেকে মিয়ানমারজুড়ে একটি ধ্বংসাত্মক গৃহযুদ্ধ শুরু হয়।

পাঠকের মতামত

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...