ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০১/২০২৫ ৮:০৬ এএম

বাংলানিউজ২৪::
মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘চিন ন্যাশনাল ফ্রন্ট’ (সিএনএফ)-এর একজন শীর্ষস্থানীয় নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ভারতের মিজোরাম পুলিশ। তাদের কাছ থেকে ছয়টি একে-৪৭ রাইফেল, ১০ হাজার ৫০ রাউন্ড গোলাবারুদ এবং ১৩টি ম্যাগাজিন জব্দ করা হয়েছে।

এসব অস্ত্র ভারত হয়ে বাংলাদেশে আসছিল বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে রাজ্য পুলিশ।

গত বুধবার (১৫ জানুয়ারি) অস্ত্রসহ ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মিজোরামের মামিত জেলার পশ্চিম ফাইলেং থানার অন্তর্গত সাইথাহ গ্রাম এলাকায় গোয়েন্দা সংস্থার সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মিয়ানমার সীমান্ত সংলগ্ন উত্তর-পূর্ব ভারত হয়ে অবৈধভাবে বাংলাদেশে অস্ত্র পাচার করছিল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সিএনএফ।
মিজোরাম পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলানিউজকে জানিয়েছেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তারা নজর রেখেছিলেন মিয়ানমার ও বাংলাদেশের দুটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে এ অস্ত্র পাচার চুক্তির দিকে।

অভিযানে উদ্ধার করা হয় ছয়টি একে-৪৭ রাইফেল, ১০ হাজার ৫০ রাউন্ড গোলাবারুদ এবং ১৩টি ম্যাগাজিন।
তিনি জানান, প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছেন- জব্দ এসব অস্ত্র এবং গোলাবারুদ সিএনএফ হস্তান্তর করছিল পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’কে (ইউপিডিএফ-পি)। গ্রেপ্তারদের মধ্যে সন্দেহভাজন একজন রয়েছেন, তিনি সিএনএফের শীর্ষস্থানীয় নেতা।

মিজোরামের আরেক পুলিশ কর্মকর্তা বলেন, মিজোরাম থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ অঞ্চলের অবৈধ অস্ত্র ব্যবসায়ী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর উদ্দেশে এটি একটি কঠোর বার্তা। এ ঘটনায় মামিতের পশ্চিম ফাইলিং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি অস্ত্র চোরাচালানের নেটওয়ার্কটিকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে রাজ্য পুলিশ।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...