ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/১২/২০২৩ ১০:৫১ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ভোটের সৌন্দর্য বলে মন্তব্য করেছেন একই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী।

সোমবার (১৮ ডিসেম্বর) স্থানীয় আওয়ামী লীগের সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতীক বরাদ্দের পর প্রথম দিনে গোদাগাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন নৌকা প্রতীকের এই প্রার্থী।

সভায় ওমর ফারুক চৌধুরী বলেন, স্বতন্ত্র প্রার্থীরা হলো গণতন্ত্রের সৌন্দর্য। জননেত্রী শেখ হাসিনার একজন উন্নয়ন যোদ্ধা হিসেবে আমরা নির্বাচনকে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ করে তুলতে চাই।

তিনি বলেন, বিগত ১৫ বছর যে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে এবং আগামী দিনে তানোর-গোদাগাড়ীর উন্নয়নে আমার যে পরিকল্পনা আছে- সেটি মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলছি।

আওয়ামী লীগের এই প্রার্থী আরও বলেন, কোনো প্রার্থীর পক্ষে-বিপক্ষে আলোচনা সমালোচনা নয় বরং সৌহার্দ্য ও সৌন্দর্য বোধ বজায় রেখে গণতন্ত্র সুসংহত করতে আমাদের নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করা উচিত।

সভায় গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, পৌর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...