প্রকাশিত: ২০/০২/২০১৭ ১১:১৯ এএম
নিউজ ডেক্স::

মালেশিয়ায় অবৈধ অভিবাসীদের আটক করতে অভিযানে নেমেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। একদিকে চলছে রি-হায়ারিং প্রোগ্রাম ও অস্থায়ী কাজের পারমিটের নিবন্ধন। এরই মধ্যে ইমিগ্রেশন বিভাগ শুরু করেছে ধর পাকড়।

মালয়েশিয়ার কে এলসিসি, পাসার সেনি, সানওয়ে পিরামিডে অভিযান চালিয়ে ৮৪ বাংলাদেশিসহ ২৫৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

গত বুধবার থেকে শুরু এ অভিযানে বাংলাদেশের ৮৪ জনসহ পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, মিয়ানমার ও নেপালের মোট ২৫৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

মালয়েশিয়া ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী বলেন, আটক অবৈধ অভিবাসীদের কাছে মালয়েশিয়ায় অবস্থান করার বৈধ কাগজপত্র ছিল না।

আটকদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন-১৯৫৯-এর ধারা ৬(১) সি/১৫ (১) সি এবং পাসপোর্ট আইন, ১৯৬৬-এর ১২(১) ধারায় ইমিগ্রেশন আইনের অধীনে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

এদিকে হঠাৎ করে ইমিগ্রেশন পুলিশের এ অভিযানে আতঙ্কে রয়েছেন দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীরা।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer