প্রকাশিত: ০১/০৭/২০১৭ ১০:১০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২৯ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী জোরদার অভিযানে অন্তত ৩৩০ বাংলাদেশিকে আটক করা হয়েছে। দেশজুড়ে অভিযানে আটক হয়েছেন মোট ৭৫২ অভিবাসী। যাদের মধ্যে রয়েছেন মায়ানমার, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও ভারতের নাগরিক।

অবৈধ শ্রমিকের নিবন্ধনের জন্য ই-কার্ড (এনফোর্সমেন্ট কার্ড) গ্রহণে বেঁধে দেওয়া মেয়াদ শেষ হওয়ার পর শুক্রবার (৩০ জুন) মধ্যরাত থেকে শনিবার (১ জুলাই) বিকেল পর্যন্ত অভিযানে এই অভিবাসীদের আটক করা হয়।

অভিযান চালানো হয়েছে মালয় উপদ্বীপের বৃহত্তম রাজ্য জোহর বাহরু, মালাক্কা প্রণালী পাড়ের শহর ক্লাং, শাহ আলমের রাজধানী আলোর সেতার, কোটা বাহরু, মালয়েশিয়ার প্রথম শহর মালাক্কা, ইপোহ, কুয়ালা তেরেঙ্গনু, কুয়ানটান, সেরেমবান ও জর্জটাউন এবং বোর্নিও দ্বীপে পূর্ব ম‍ালয়েশিয়ার সাবাহ প্রদেশের রাজধানী কোটা কিনাবালুসহ বিভিন্ন এলাকায়।

দেশটির অভিবাসন বিভাগের এ জোরদার অভিযানে সহায়তায় ছিল স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী। অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলীর বরাত দিয়ে মালয়েশিয়ার সংবাদমাধ্যম বার্নামা অভিবাসীদের এ খবর দিয়েছে।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer