প্রকাশিত: ১০/০৬/২০২০ ৪:৫৫ পিএম
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন
মালয়েশিয়া কর্তৃপক্ষ কর্তৃক আটককৃত ২৬৯ রোহিঙ্গাকে ফেরত নেয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘রোহিঙ্গারা আমাদের নাগরিক নয়। কোনো পরিস্থিতিতেই তাদের ফিরিয়ে নিতে আমরা বাধ্য নই।’

তিনি বলেন, কোনো দেশ যদি রোহিঙ্গাদের খুঁজে পায়, তবে সেই নির্দিষ্ট দেশ যা করতে চায় তা তারা করতে পারে এবং অবশ্যই এটি বাংলাদেশের দায়িত্ব নয়। খবর ইউএনবির

মালয়েশিয়া কর্তৃপক্ষ দেশটিতে আটক হওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য বংলাদেশকে অনুরোধ জানাতে পারে গণমাধ্যমের এমন প্রতিবেদনের বিষয়ে ড. মোমেনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।

ড. মোমেন বলেন, বাংলাদেশও রোহিঙ্গাদের উন্নত জীবন চায় তবে বাংলাদেশ তার সক্ষমতা অতিক্রম করে তা করতে পারবে না।

এর আগে একটি নৌকা থেকে ২৬৯ রোহিঙ্গা শরণার্থীকে আটক করে মালয়েশিয়া।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer