ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০৬/২০২৪ ৯:৩৬ এএম

গাজীপুরের কালিয়াকৈরে মায়ের লাশ দাফনে ছেলেদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে উপজেলার চাপাইর এলাকার বড়কাঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লালভানু বেগম ওই গ্রামের মৃত আজিমুদ্দিনের স্ত্রী। বৃহস্পতিবার সকালে তিনি মারা গেলে দাফনের সময় ছেলেদের বিরুদ্ধে এ অভিযোগ উঠে।

পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, লালভানু কয়েক বছর আগে বড় ছেলে বাদশা মিয়ার দুই ছেলে সানোয়ার ও ফারুককে ৩৬ শতাংশ জমি দলিল করে দেন। বিষয়টি ছোট দুই ছেলে আব্দুর রশিদ ও রফিকুল ইসলাম জানতে পেরে তার মাকে নানাভাবে চাপ দিয়ে জমিটি ফেরত নেওয়ার চেষ্টা করেন। কিন্তু লালভানু এই বিষয়টি নিয়ে ছোট দুই ছেলের সাথে রাগারাগি করে এক সপ্তাহ আগে বড় ছেলে বাদশা মিয়ার বাড়িতে চলে যান। সেখানে অসুস্থ হয়ে পড়লে বুধবার ছোট দুই ছেলে তাকে দেখতে যান।

বৃহস্পতিবার সকালে তিনি মারা গেলে ছোট দুই ভাই মাকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ তোলেন। এসময় তারা লালভানু বেগমকে দাফন করতে বাধা দেন। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু সেখানে যান। পরে তিনি নিহতের ছেলেদের বুঝিয়ে মীমাংসা করতে না পেরে বিষয়টি কালিয়াকৈর থানায় অবহিত করেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম ঘটনাস্থলে যান। সেখানে দুই পক্ষের কথা শুনে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

ইউপির চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু বলেন, লাল ভানু বেগমের যথেষ্ট বয়স হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। সকালে তিনি মারা গেছেন। তবে তার ছোট দুই ছেলের অভিযোগ ঠিক না। তারা অমানবিক কাজ করে নিহত বৃদ্ধাকে মর্গে প্রেরণ করেছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, এক পক্ষের অভিযোগ থাকায় থানায় একটি সাধারণ ডায়েরি করে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই বোঝা যাবে এটি হত্যা কি না।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...