প্রকাশিত: ২৬/১১/২০১৮ ৬:২৭ এএম

ডেস্ক নিউজ:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (গলাচিপা-দশমিনা) পটুয়াখালী-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার ছোট বোনের ছেলে এস এম শাহজাদা সাজু।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯০ সালে পটুয়াখালী সরকারি কলেজ থেকে ডিগ্রি পাস করেন সাজু। এর আগে ১৯৮৯ সালে পটুয়াখালী সরকারি কলেজ হোস্টেল ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন তিনি। লেখাপড়া শেষ করে তিনি কর্মজীবনে পদার্পণ করেন। এরপর ঢাকার গ্রেট ওয়াল টাইলসের ডিজিএম হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন সাজু।

আগের খবরটি পড়তে ক্লিক করুন : সিইসির ভাগিনা পেলেন আ.লীগের মনোনয়ন

পরবর্তীতে মেজ মামা কেএম নূরুল হুদা প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব গ্রহণ করার পর চাকরি ছেড়ে দেন। পরবর্তীতে বরিশাল ও পটুয়াখালীতে সুন্দরবন টাইলস নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান করেন তিনি।

শাহজাদা সাজুর মেজ ভাই মো. মনিরুজ্জামান মনিরের শ্যালক শাওন জাগো নিউজকে জানান, গলাচিপা দশমিনার শেষ বর্ডার বেতাগী সানকীপুর এলাকার বাসিন্দা এলজিইডির সাবেক ইঞ্জিনিয়ার মো. লুৎফুর রহমানের বড় ছেলে এস এম শাহজাদা সাজু। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার বড়।

তিনি আরও জানান, এস এম শাহজাদা সাজু সিরামিক্সের ব্যবসা করেন। মেজ ভাই পটুয়াখালী ব্র্যাক ব্যাংকে কর্মরত। আর ছোট ভাই একটি সিপিং কোম্পানিতে কর্মরত রয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার সিইসি কেএম নূরুল হুদার বড় ভাই আবু তাহের খান জাগো নিউজকে জানান, আমাদের তিন ভাই, সাত বোনের মধ্যে সাজুর মা সকিনা খানম সবার ছোট।

তিনি আরও জানান, সাজুকে নির্বাচন করার জন্য আমরা সমর্থন দিয়েছি। ছাত্রজীবন থেকে সে (সাজু) আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে কোনো পোস্ট না থাকলেও সে সক্রিয় কর্মী। সাজুর পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

উল্লেখ্য, গলাচিপা-দশমিনা উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী-৩ আসনে আওয়ামী লীগের ২২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। আজ রোববার আওয়ামী লীগের ‘নৌকা’ মার্কার প্রার্থী হিসেবে এসএম শাহজাদা সাজুকে মনোনীত করা হয়।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...