প্রকাশিত: ২৩/০৫/২০১৯ ৯:০৫ এএম

ডেস্ক রিপোর্ট::
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর প্রাচীন ঝুঁকিপূর্ণ সেতুটির মাঝখানে দেবে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বুধবার মাঝরাতে হঠাৎ সড়কটি দেবে যাওয়ায় সড়কের উভয়পাশে আটকা পড়েছে অসংখ্য যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রী ও রোগীরা।

সেতুটিকে স্বাভাবিক অবস্থায় এনে যানচলাচল উপযোগী করতে আনুমানিক ৮-১০ ঘণ্টা লাগতে পারে বলে জানিয়েছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ।

মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সায়দুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার মাতামুহুরী নদীর সেতুটি মাঝখানের একটি বড় অংশ আকস্মিক দেবে গেছে। এটি সওজ বিভাগকে অবহিত করার পরপরই সংস্কারকাজ শুরু হয়। তা স্বাভাবিক হতে বৃহস্পতিবার সকাল ৭-৮টা পর্যন্ত সময় লাগতে পারে। সেতুর উভয়পাশে অসংখ্য যানবাহন আটকা পড়েছে।

হাইওয়ে পুলিশের এ কর্মকর্তার মতে, দেবে যাওয়া অংশের সংস্কারকাজ শেষ হলেও এক লাইনেই সেতু পারাপার করতে হবে যানবাহনকে। আসন্ন ঈদের আগে সেতুটির দেবে যাওয়া অংশটি পূর্ণ সংস্কার করা হবে বলে সওজ বিভাগ জানিয়েছে, এমনটি উল্লেখ করেন তিনি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, দুই পাশে আটকাপড়া যাত্রীদের মাঝে অনেকে নৌকাযোগে নদী পার হয়ে গন্তব্যে পৌঁছার চেষ্টা করছেন। তাই হয়রানি রোধে সড়কের উভয়পাশে পুলিশ রাখা হয়েছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer