প্রকাশিত: ১৫/০৩/২০১৮ ৩:২৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২৬ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
বাগেরহাটে ৪ রোহিঙ্গাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মার্চ) সকাল ১১টায় বাগেরহাট শহরের রাহাতের মোড় থেকে এদেরকে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায়, খানজাহান আলী (রহঃ) এর মাজার দেখতে গিয়ে বাগেরহাটে এসেছে।

আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার লেদা মেকশি ফট ক্যাম্পের শুনা আলী (৬৫), শুনা মিয়ার মেয়ে রাশিদা (২০), আলী হালী ক্যাম্পের আবু তাহেরের মেয়ে মিনারা (১৯)। এদের সহযোগী বাংলাদেশী নাগরিক কক্সবাজার জেলার বড় মহেষখালী জাগিরাঘোনা গ্রামের তোফাইল আহমেদের ছেলে মোঃ ইলিয়াছ (২৮)। এদেরকে বাগেরহাট মডেল থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদের মধ্যে শুনা মিয়াকে চিকিৎসা করানোর জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার অনুমতি দিয়েছিল ক্যাম্পের কর্মকর্তারা।

রোহিঙ্গাদের সাথে আসা মোঃ ইলিয়াস বলেন, তারা সবাই বুধবার বাগেরহাটে আসে। খানজাহান আলী (রহঃ) এর মাজার দেখানোর উদ্দেশ্যে তাদেরকে এখানে নিয়ে আসা হয়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহতাব উদ্দিন বলেন, সকালে শহরের রাহাতের মোড়ে সন্দেহজনক ভাবে ৫ জন লোক ঘোরাঘুরি করছিল। খবর পেয়ে আমার পুলিশ ফোর্স পাঠিয়ে তাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এদের মধ্যে ৪ জন রোহিঙ্গা এবং ১ জন তাদের সহযোগী বাংলাদেশী নাগরিক। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer