প্রকাশিত: ০৫/০২/২০১৭ ১২:১৭ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের মহেশখালীর পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। এ সময় দুজনকে আটক করা হয়েছে।

রবিবার ভোররাতে উপজেলার পাহাড়ি এলাকার সন্ত্রাসী আস্তানায় এ অভিযান চালিয়ে তাদের অস্ত্রসহ আটক করা হয়। আটককৃত দুই সন্ত্রাসীর নাম মোহাম্মদ সেলিম ও এরশাদ উল্লাহ। তাদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানা গেছে।
র‌্যাব ৭ এর কক্সবাজারস্থ সিপিসি (ক্রাইম প্রিভেনশন কম্পানি) ২ এর কম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, মহেশখালী উপজেলার পাহাড়ি এলাকার একটি সন্ত্রাসী আস্তানায় অভিযান চালিয়ে দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এ সময় সন্ত্রাসীদের কাছে থাকা বিপুল সংখ্যক গোলাবারুদ ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...
Single Page Footer