প্রকাশিত: ০২/০৯/২০১৯ ১০:৩৫ এএম

কক্সবাজারের মহেশখালীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল কাদের রানা (৩৪) নামে এক জলদস্যু নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ ৭টি অস্ত্র ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মাতারবাড়ি সাইরার ডেইলে র‌্যাব-৭ এর একটি দলের সাথে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত নুরুল কাদের রানা ওই এলাকার নুরুল হকের ছেলে বলে জানান গেছে। তিনি দীর্ঘদিন ধরে জলদস্যুতা করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

সকাল নয়টার দিকে র‌্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, রানা বঙ্গোপসাগর এলাকার একজন শীর্ষ জলদস্যু। গত ২৬ আগস্ট নোয়াখালী হাতিয়া উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার এমভি মা বাবার দোয়া ও এমভি মাহিনে ডাকাতির মূলহোতা তিনি। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...