প্রকাশিত: ২৩/০৯/২০১৮ ৯:৪৮ পিএম

মহেশখালী প্রতিনিধি –  কক্সবাজারের মহেশখালী উপজেলায় পুলিশের সঙ্গে গোলাগুলির পর অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করা হয়েছে; সেখানে একটি অস্ত্র তৈরির কারখানারও সন্ধান পেয়েছে পুলিশ।
রোববার সন্ধ্যায় বড় মহেশখালী ইউনিয়নের পাহাড়তলীতে এ অভিযান চালানো হয় বলে মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান।

আটক মোহম্মদ ইসহাক পাহাড়তলী এলাকার বাসিন্দা।

ওসি প্রদীপ বলেন, বড় মহেশখালীর পাহাড়ি এলাকায় একটি অপরাধী চক্র অস্ত্র মজুদ করেছে খবরে সন্ধ্যা ৬টার দিকে পুলিশ অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছলে তাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা অতর্কিত গুলি ছুড়তে থাকে।

“পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে বেশ কয়েকজন পালিয়ে গেলেও পুলিশ একজনকে আটক করতে সক্ষম হয়।”

ওসি বলেন, পরে পুলিশ আটক ব্যক্তির স্বীকারোক্তি মতে একটি অস্ত্রের কারখানার সন্ধান পায়। সেখান থেকে ১০টি দেশে তৈরি বন্দুক, ১০ রাউন্ড গুলি এবং বেশকিছু অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি প্রদীপ।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...