প্রকাশিত: ২৪/০৭/২০১৮ ১০:০২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:১৮ এএম

নিজস্ব প্রতিবেদক, মহেশখালী ::
মহেশখালী উপজেলা ভূমি অফিসে প্রতারণা করতে গিলে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে সহকারী কমিশনার(ভূমি)। ঘটনাটি ঘটেছে গত ২৪ জুলাই।
মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান মারুফ জানান, মহেশখালী পৌরসভার গিয়াস উদ্দীন(২৫) নামে এক যুবক তালাশ টিমের রিপোর্টার দাবী করে ঢাকা যাওয়ার এসি গাড়ীর টিকেট দাবী করে চিরকুট দেয়। তালাশ টিমের রিপোর্টার পরিচয়ে টিকেট চাওয়ার বিষয়টি সন্দেহ হলে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় প্রতারক নিজেকে মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণা করার বিষয়টি স্বীকার করলে তাকে আটক করে থানায় সোপর্দ করে।
পরে বিকালে এমন প্রতারণা করবে না মর্মে পারিবারের সদস্যরা মুচলেখা দিয়ে তাকে ছেড়ে নিয়ে যায়।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...