প্রকাশিত: ২৯/০৮/২০১৬ ৬:২০ পিএম

আবদুর রাজ্জাক,কক্সবাজার::

কক্সবাজারের মহেশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে রাষ্ট্রদ্রোহী মামলার পলাতক আসামী জামায়াত নেতা মৌলভী এনামুল হক(৫০) কে গ্রেফতার করেছে। ২৯ আগষ্ট সোমবার দুপুরে উপজেলার শাপলাপুরে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। আটক মৌলভী এনামুল হক শাপলাপুর ইউনিয়নের ষাটমারা গ্রামের মৃত আলী মিয়ার পুত্র বলে জানা গেছে।
থানা সূত্রে জানা যায়, ২৯ আগষ্ট সোমবার দুপুরে মহেশখালী থানার এস,আই বোরহানের নেতৃর্ত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাটমারা বাজারে অভিযান চালিয়ে রাষ্ট্রদ্রোহী মামলার পলাতক আসামী ও সাবেক শাপলাপুর ইউনিয়নের আমীর জামায়াত নেতা মৌলভী এনামুল হককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জামায়াত নেতা মৌলভী এনামুল হক জামায়াতের সূরা সদস্য ও ভয়ংকর অস্ত্র পারদর্শি বলে জানান অভিযানের নেতৃর্ত্বদানকারী এস,আই বোরহান। তার বিরুদ্ধে মহেশখালী থানায় রাষ্ট্রদ্রোহী মামলাসহ(যাহার নং-৮ তাং-১২/১০/১৫ ইং) একাধিক মামলা রয়েছে বলে থানা সূত্রে প্রকাশ। তার গ্রেফতারে এলাকায় স্বস্থি ফিরে এসেছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer