প্রকাশিত: ০২/০৯/২০১৮ ৩:৫৪ পিএম

মহেশখালী প্রতিনিধি – কক্সবাজারের মহেশখালীতে পারিবারিক কলহের জের ধরে ছেলের হাতে খুন হয়েছেন বাবা।

উপজেলার শাপলাপুরে জেমঘাট হিমছড়ি এলাকায় রোববার ভোরে এ ঘটনা ঘটে।

নিহতের নাম কালা মিয়া (৬৫)। তিনি ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে।

মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল আলম চৌধুরী জানান, কিছু দিন আগে কালা মিয়ার স্ত্রী মারা যায়। এর পর তিনি আবার বিয়ে করেন।

দ্বিতীয় বিয়ের পর থেকেই ছেলে নেজাম উদ্দীনের (২৫) সঙ্গে নানা বিষয় নিয়ে তার বিরোধ সৃষ্টি হয়। প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া হতো।

গত ৩১ আগস্ট ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন কালা মিয়া।

দুপক্ষকে ডেকে ওসি প্রদীপ কুমার দাশ তাদের মধ্যে মীমাংস দিয়েছিলেন। কিন্তু তাতেও বিবাদ মিটেনি।

রোববার ভোরে ঘুমন্ত বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেন নেজাম উদ্দীন।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...