প্রকাশিত: ০৯/০৪/২০১৭ ৪:০৯ পিএম , আপডেট: ০৯/০৪/২০১৭ ৪:২৭ পিএম

উখিয়া নিউজ ডটকম::

উখিয়া উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে মরিচ্যা বাজারে মৃত গরুর মাংস বিক্রি ফিরেনহা মাছ বিক্রির অভিযোগ ২ জনকে গ্রেফতার করেছে। রবিবার সকাল ১১টায় দিকে ইউএনও নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, উপজেলার মরিচ্যা বাজারে স্থানীয় অসাধু কিছু কসাই বিভিন্ন স্থান থেকে মৃত গরুর মাংস সংগ্রহ করে সুযোগ বুঝে বাজারে বিক্রি করে আসছিল দীর্ঘদিন থেকে। যার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আকষ্মিক অভিযান পরিচালনা করে হাতে-নাতে মৃত গরুর মাংস বিক্রি করার অপরাধে কসাই কামাল উদ্দিন কে গ্রেফতার করে। বিক্রি নিষিদ্ধ ফিরেনহা মাছ বিক্রি করার অপরাধে বাবুল মিয়াকে গ্রেফতার করে উপজেলায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাংস বিক্রেতাকে ২৫হাজার এবং ফিরেনহা মাছ বিক্রেতাকে ৫হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাঈন উদ্দিন। জব্দকৃত গরুর মাংস গুলো নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রের্টের কার্যালয়ে নিয়ে এসে ধংস করা হয়।
এসময় অভিযানে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা সেনিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ নুরুল আলম, সহকারি সেনিটারি ইন্সপেক্টর (শিক্ষানবিশ) মোঃ ইউনুছ মাহমুদ ও এস আই আনিছ।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer