প্রকাশিত: ০২/০১/২০১৭ ২:০৪ পিএম

নিউজ ডেস্ক::

হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট আইন, ২০১৬’ সহ মোট ৩ টি আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রী সভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট আইন-২০১৬’ আইনে বড় কোনো পরিবর্তন আনা হয়নি। আগের আইনটিই কিছু পরিবর্তন করে ইংরেজি থেকে বাংলায় করা হয়েছে।

এছাড়া ‘চট্রগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৬’, ‘বাংলাদেশ ভেটোনারি কাউন্সিল আইন-২০১৬’ এর খসড়ার অনুমোদন দেয় মন্ত্রীসভা।

মন্ত্রীপরিষদ সচিব জানান, মন্ত্রীসভার বৈঠকের শুরুতেই গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন নিহত হওয়ায় এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের মৃত্যুতে ২ টি শোক প্রস্তাব গৃহীত হয়।bd24

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer