প্রকাশিত: ২১/০৯/২০১৮ ৬:৪১ পিএম , আপডেট: ২১/০৯/২০১৮ ৬:৪১ পিএম

ডেস্ক রিপোর্ট ::
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন,‘সম্ভাবনাময় এই বাংলাদেশে আগামীতে নেতৃত্ব দেবে তরুণ সমাজ। তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ। তাই তথ্যপ্রযুক্তিতে আমূল পরিবর্তন আনা হয়েছে। যা সঠিকভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশকে কোনো ষড়যন্ত্রই আটকাতে পারবে না।’

শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার পৌর প্রিপারেটরি স্কুল মাঠে ‘আইএসপিএবি’ আয়োজিত এক ইন্টারনেট সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মোস্তফা জব্বার বলেন,‘মন্ত্রিত্ব চলে যাবে কিন্তু মোস্তফা জব্বার থেকে যাবে। কারণ মন্ত্রিত্বের চেয়ে আমার কাছে তরুণদের এগিয়ে নিয়ে যাওয়াটা অনেক বেশি জরুরি। এ কারণে শত ব্যস্ততার মাঝেও এখানে ছুটে আসলাম।’

তিনি আরও বলেন,‘বাংলাদেশের প্রধানমন্ত্রী এমন একজন মানুষ যিনি তরুণ সমাজকে খুবই গুরুত্ব দেন। তার বিভিন্ন মহা-পরিকল্পনা আগামীতে তরুণরাই বাস্তবায়ন করবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিজয় ডিজিটালের প্রধান নির্বাহী জেসমিন জুঁই, আইএসপিএবির চেয়ারম্যান এম এ হাকিম, কক্সবাজার পৌর প্রিপারেটরি স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রমুখ।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...