উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০/০৮/২০২৩ ৯:০০ এএম

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হওয়ার পথে শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যার পর থেকে ১৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মির্জা আব্বাস জানান, সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে যারা বের হয়েছেন তাদের আটক করা হয়েছে।

নেতাকর্মীদের আটক করা হচ্ছে- এই খবর পেয়ে শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। তারা সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থায়ী কমিটির অপর সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘গত ১৫ বছর ধরে এই আইনশৃঙ্খলা বাহিনী আমাদের নেতাকর্মীদের পেছনে লেগে আছে।’

তিনি আরও বলেন, ‘আজ শান্তিপূর্ণভাবে বড় একটি পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সেখানে তো কোনো ঘটনা ঘটেনি। তাহলে কেন নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে? এদের কোনো কাজ নেই। একজনকে তুলে নিয়ে রাস্তায় ছেড়ে দিলেও তো তাদের কিছু লাভ হয়।’

যাওয়ার সময় মির্জা আব্বাস বলেন, ‘এখনও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কার্যালয়ের আশপাশে অবস্থান করছে।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...