ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০২/২০২৫ ৯:৫০ এএম

চট্টগ্রামের কর্ণফুলীতে ৫০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক চেকপোস্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হলেন—কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. হোসেনের ছেলে নুর মোহাম্মদ (২৪) এবং পাবনা জেলার চাটমোহর পৌরসভার মনির হোসেনের ছেলে মো. রাকিবুল হাসান অন্তর (১৯)।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, অভিযুক্তদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...