প্রকাশিত: ০৩/০৭/২০১৮ ৬:৫৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১৩ এএম

উখিয়া নিউজ ডটকম::
ভোলায় পরিচয় গোপন করে পাসপোর্ট করতে আসলে আনোয়ারা বেগম নামে এক রোহিঙ্গা নারীসহ ৩ ব্যক্তিকে আটক করে পুলিশ। মঙ্গলবার সকালে ভোলার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত হলেন, আনোয়ারা বেগম, হালিমা খাতুন ও তার স্বামী মোঃ জাফর। আটককৃত আনোয়ারা বেগম কক্সবাজারের রামু থেকে এসেছেন বলে জানা গেছে। অন্যরা আনোয়ারা বেগমের বোন ও দুলাভাই পরিচয় দেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ছগির মিয়া জানান, মঙ্গলবার দুপুরে পাসপোর্ট করতে এলে আনোয়ারা বেগমকে ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা খন্দকার তাজুল ইসলাম রোহিঙ্গা সন্দেহ হলে তিনি পুলিশে খবর দেন। পুলিশ পাসপোর্ট অফিসে গিয়ে আনোয়ারা বেগমসহ তার কথিত বোন ও দুলাভাইকে আটক করে।

তবে আনোয়ারা প্রকৃত রোহিঙ্গা কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও ভোলা থানার ওসি জানিয়েছেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer