প্রকাশিত: ১৩/১১/২০১৮ ৭:৪৯ এএম

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক বিবেচনায় নতুন করে মামলা দায়ের বা তাদের আটক না করার নির্দেশনা দিয়েছে পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ (ডিএমপি) সারাদেশের পুলিশের সব ইউনিটকে এ নির্দেশনা পাঠানো হয়েছে বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের একাধিক সূত্র।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি উপকমিশনার (ক্রাইম) মুনতাসীর রহমান সারাবাংলাকে বলেন, ডিএমপির সব ইউনিটকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনা মোতাবেক পুলিশ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ পর্যন্ত কাজ করবে।

মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) মশিউর রহমান সারাবাংলাকে বলেন, নতুন করে রাজনৈতিক মামলা দেওয়া ও গ্রেফতারের ক্ষেত্রে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এর আগের মামলায় কারও বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকলে তাকে গ্রেফতার করা যাবে কিংবা নতুন করে কোনো ঘটনা ঘটলে মামলাও করা যাবে।

এদিকে, পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী সারাদেশেই পুলিশের সব ইউনিটকে বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা দায়ের ও তাদের আটক না করার এই নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিবেচনায় নেতাকর্মীদের আটক ও তাদের বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ করে আসছে বিএনপি। এর মধ্যে ড. কামাল হোসেনের নেতৃত্বে রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হলে তাতে যোগ দেয় বিএনপিও। এই জোটের পক্ষ থেকে যে সাত দফা দাবি উত্থাপন করা হয়, তার মধ্যে অন্যতম ছিল রাজনৈতিক বিবেচনায় বিরোধী দলীয় নেতাকর্মীদের হয়রানি ও গ্রেফতার না করা এবং তাদের বিরুদ্ধে মামলা না দেওয়া।

এর মধ্যে গত ১ নভেম্বর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঐক্যফ্রন্টের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের সংলাপ অনুষ্ঠিত হয়। ওই সংলাপে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি আশ্বাস দেন, বিরোধী দলীয় নেতাকর্মীদের এ ধরনের হয়রানি করা হবে না। পরে ৭ নভেম্বর দ্বিতীয় দফা সংলাপে বিএনপির পক্ষ থেকে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক মামলার তালিকাও দেওয়া হয় ক্ষমতাসীন দলকে। এসময়ও আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, নির্বাচনের আগে আর বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে না বা তাদের আটক করা হবে না।

পাঠকের মতামত

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...
Single Page Footer