প্রকাশিত: ০৭/০৪/২০১৭ ১০:৩০ পিএম


উখিয়া নিউজ ডেস্ক::
চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে বিভাগের সব জেলা ও উপজেলাকে ভিক্ষুকমুক্ত করতে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন।

তিনি জানান, এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে ভিক্ষুকদের একটি পরিসংখ্যান পাওয়া গেছে। তাদের কীভাবে ভিক্ষাবৃত্তি থেকে সরিয়ে পুনর্বাসন করা যায়, সে লক্ষ্যে একটি সময়োপযোগী কর্মপরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। ভিক্ষুকদের ডাটাবেইজ তৈরি করতে চলতি মাসের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হবে।

রুহুল আমীন জানান, আগামী মে মাসে ভিক্ষুকদের পুনর্বাসনে তহবিল তৈরির মাধ্যমে ভিক্ষুকদের পরিসংখ্যান সংগ্রহ কর্মসূচি প্রণয়ন করা হবে। একই সঙ্গে জুন মাস থেকে ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। চট্টগ্রাম সিটি করপোরেশন, জেলা প্রশাসন, জেলা পরিষদ, চেম্বার, সমাজসেবা অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশন, বিআরডিবি, আইনজীবী সমিতি, বিভিন্ন এনজিও সংগঠনসহ সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগে চট্টগ্রাম বিভাগকে ভিক্ষুক মুক্ত করা হবে

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer