প্রকাশিত: ১১/০৬/২০১৮ ৩:২১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০০ এএম

উখিয়া নিউজ ডেস্ক:
ভারী বর্ষণের কারণে কক্সবাজার পৌর এলাকার ৫ ওয়ার্ডের (৬,৭, ৮, ৯, ১০ এবং ১২ নম্বরের একাংশ) লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন।

রোববার (১০ জুন) রাতে এ রকম নির্দেশনা জানিয়ে পৌর এলাকায় মাইকিং করা হচ্ছে।

কক্সবাজরের সহকারী আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটাকে ভারী বর্ষণ বলা চলে। আগামী কয়েকদিনও এ বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এজন্য পাহাড় ধসের আশঙ্কায় জেলা প্রশাসনের পক্ষ থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক কামাল হোসেন জানান, যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে পাহাড়ে ও পাহাড়ের পাশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরে যাওয়ার জন্য জেল প্রশাসনের পক্ষে মাইকিং করা করছে। সবাইকে নিরাপদে সরিয়ে আনতে জেলা প্রশাসন এবং পৌরসভার পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

পৌর মেয়র মাহবুবুর রহমান বলেন, পৌর শহের দু’টি মাইক নামানো হয়েছে। ওই ৫ ওয়ার্ডের লোকজনের জন্য পৌর শহরের প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়, ডি-ওয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাবলিক লাইব্রেরি খুলে দেওয়া হয়েছে। যারা আশ্রয়কেন্দ্রে থাকবেন তাদের সেহেরিরও ব্যবস্থা রয়েছে। এছাড়া তাদের মালপত্রের নিরাপত্তার জন্য পাহারার ব্যবস্থা করা হয়েছে।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer