প্রকাশিত: ১৩/০৯/২০১৮ ৭:৫৬ পিএম

নিউজ ডেস্ক – যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার হওয়ার সময় আমড়াখালী চেকপোস্ট থেকে শিশুসহ ১৮ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার বিকেলে তাদের আটক করা হয়। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।

যশোর ৪৯-বিজিবির উপ-অধিনায়ক মেজর নজরুল ইসলাম বলেন, যাত্রীবাহী পরিবহনে কিছু রোহিঙ্গা ভারতে যাওয়ার জন্য বেনাপোল সীমান্তের দিকে যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে আমড়াখালী বিজিবি চেকপোস্টে অভিযান চালানো হয়।

বিকেল ৫টার দিকে যাত্রীবাহী একটি বাস তল্লাশি করে ১৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে নয় শিশু, পাঁচজন পুরুষ ও চারজন নারী রয়েছে। এরা দালালের মাধ্যমে ভারতে যাওয়ার জন্য কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

আব্দুস সালাম নামের এক রোহিঙ্গা বলেন, আমরা দালালের মাধ্যমে ভারতে যাওয়ার জন্য কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছি। দালাল আমাদের ভারতে নিয়ে ভালো কাজ দেবে বলেছে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer