ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০৪/২০২৫ ১০:৫৪ এএম , আপডেট: ২১/০৪/২০২৫ ১০:৫৫ এএম

নেত্রকোনা আটপাড়ায় পারিবারিক বিরোধের জেরে ভাতিজার পিটুনিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিহত হয়েছেন।

রোববার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুওজ ইউনিয়নের শ্রীরামপাশা গ্রামে ঘটনাটি ঘটে।



নিহত কায়সার ইমরান বাবুল (৫৯) স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বাবুলের সঙ্গে তার ছোট ভাই রতন ও ভাতিজাদের সঙ্গে একটি যৌথ সেচপাম্প এবং জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেচপাম্প থেকে বাবুল তার প্রাপ্য আয় পেতেন না, এমনকি তার জমিতে ঠিকমতো পানি দেওয়া হতো না। এ নিয়ে প্রায়ই স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও কোনো সমাধান হয়নি। রোববার রাতে এশার নামাজের সময় পারিবারিক আলোচনার একপর্যায়ে তর্কাতর্কি শুরু হলে রতন ও ভাতিজা বাপ্পি বাবুলের ওপর হামলা চালান। গুরুতর আঘাতে তিনি নিজ ঘরে গিয়েই ঢলে পড়েন মৃত্যুর কোলে।



আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।




নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, রতন তার ছেলে ও কামালের দুই ছেলেকে ইন্ধন দিলে তারা চাচার ওপর হামলা চালায়। তাদের মারধরে বাবুল তার বাবার ঘরে গিয়ে ওঠে। কিন্তু সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। আমরা খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। সেই সঙ্গে এই হামলার মূল ইন্ধনদাতা নিহতের ভাই রতনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...