প্রকাশিত: ০১/০৪/২০১৭ ২:২৯ পিএম

নিউজ ডেস্ক::
মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় জঙ্গি আস্তানায় ‘অপারেশন ম্যাক্সিমাস’ শেষ হয়েছে। আস্তানায় একজন নারীসহ তিন জঙ্গির লাশ রয়েছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান পরিচালনা শেষে সিটিটিসি আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

সিটিটিসির প্রধান বলেন, নিহতদের একজন সিলেট চেকপোস্টে হামলায় জড়িত।

বোম্ব ডিসপোজাল টিমের সদস্যরা বাড়ির ভেতরে প্রবেশ করেছেন এবং সুইপিং এর কাজ চলছে। অভিযান সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

শুক্রবার রাতে বন্ধ রাখার পর শনিবার সকালে ফের অপারেশন ম্যাক্সিমাস শুরু করেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াট টিমের সদস্যরা। অভিযান শুরুর পর সকাল সাড়ে ১০টার দিকে বেশ কয়েকটি গুলির শব্দ শোনা গেছে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল জানান, সাড়ে নয়টার দিকে বাড়িটি ঘিরে অভিযান শুরু করেছে সোয়াট। সঙ্গে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট।

ঘটনাস্থলে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, সিলেটের উপমহাপরিদর্শক (ডিআইজি) কামরুল আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...